এইমাত্র পাওয়া

নতুন কারিকুলামের বেশ কিছু কার্যক্রম স্থগিত করল এনসিটিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা, প্রশিক্ষণ, পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

শনিবার (১০ আগস্ট) এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা, প্রশিক্ষণ, পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিতকরা হয়েছে।

তিনি আরও বলেন, অনেকের কাছে ভুল খবর যাচ্ছে। শিক্ষা কারিকুলাম স্থগিত করার ক্ষমতা এনসিটিবির নেই। এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ। আগামীকাল থেকে বগুড়ায় আমাদের কর্মশালা শুরু হওয়ার কথা ছিল। সেটি আপাতত স্থগিত করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.