ঢাকাঃ কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে ক্রমেই বাড়ছে উত্তেজনা। প্রায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। গ্রেফতার হচ্ছেন শত শত শিক্ষার্থী। এরই মধ্যে নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে দুশর ঘর। কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নেওয়া হচ্ছে। জোর করে দেওয়ানো হচ্ছে বিবৃতিও, যা নিয়েই এবার মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের …
বিস্তারিত পড়ুনMonthly Archives: August 2024
কুমিল্লায় এসিল্যান্ডের গাড়িতে আগুন
কুমিল্লাঃ কুমিল্লার চান্দিনায় সহকারী কমিশনারের (ভূমি) সরকারি গাড়িতে আগুন দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীদ্বার উপজেলার বাঘাইর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনায় ঘটে। দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া বলেন, অগ্নিসংযোগের ঘটনাস্থল দেবীদ্বার উপজেলায় পড়েছে। এ বিষয়ে চান্দিনার ওসি ভালো বলতে পারবেন। …
বিস্তারিত পড়ুনআবু সাঈদ নি*হ*তের ঘটনায় দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
রংপুরঃ রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় পুলিশের একজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) ২ পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ দুজন হলেন—রংপুর পুলিশ লাইনের এএসআই আমির হোসেন ও তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়। সাময়িক বরখাস্তের কারণ হিসেবে বলা হয়েছে, তাঁরা ‘অপেশাদারি আচরণস্বরূপ’ শটগান থেকে …
বিস্তারিত পড়ুনগাজীপুরে পুলিশের গাড়িতে আগুন
ঢাকাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল সারাদেশ। শনিবার (৩ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এ সময় গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনায় বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত ছাত্ররা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। …
বিস্তারিত পড়ুনবাড্ডা-রামপুরা সড়ক আন্দোলনকারীদের দখলে
ঢাকাঃ কয়েক হাজার শিক্ষার্থী রাজধানীর বাড্ডা-রামপুরা সড়ক দখলে নিয়েছেন। এ সময় পাশেই বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি রয়েছে। যেকোনো নাশকতা ঠেকাতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানা গেছে। ফটিকছড়িতে গ্রেপ্তার আতঙ্কে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরাফটিকছড়িতে গ্রেপ্তার আতঙ্কে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা শনিবার বেলা ১১টার দিকে ইস্ট ওয়েস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। …
বিস্তারিত পড়ুনযুক্তরাষ্ট্রের সতর্কবার্তা, বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ
ঢাকাঃ কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানী ঢাকাসহ সারা দেশে চলমান পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য দেওয়া সতর্কবার্তায় দূতাবাস বলছে— প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল এবং জমায়েতের আহ্বান অব্যাহত রয়েছে। রোববার থেকে অসহযোগ আন্দোলন শুরু হতে যাচ্ছে বলেও আমরা অবগত …
বিস্তারিত পড়ুনশিক্ষার্থীদের মিছিল-স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল শুরু করেছেন শিক্ষার্থীরা। তাদের পাশাপাশি বিক্ষোভে অনেক অভিভাবককে যোগ দিতে দেখা গেছে। এসময় মিছিল-স্লোগানে উত্তাল হয় সায়েন্সল্যাব। শনিবার (৩ আগস্ট) দুপুরে তারা বিক্ষোভ শুরু করে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন৷ সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে …
বিস্তারিত পড়ুনআটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকাঃ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার পর আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। এর আগে, আন্দোলনকারী শিক্ষার্থীদের সংলাপের আহ্বান জানিয়েছে শেখ হাসিনা বলেন, তাদের জন্য গণভবনের দরজা সবসময় খোলা। শনিবার গণভবণে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত বৈঠকে তিনি …
বিস্তারিত পড়ুনবিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। এবছরে জুনের মাঝামাঝি সময়ে সরকারের সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’-এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করার প্রতিবাদে আন্দোলনের ঘোষণা দেন …
বিস্তারিত পড়ুনশিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা: প্রধানমন্ত্রী
শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।’ শনিবার গণভবণে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত বৈঠকে তিনি এসব কথা বলেন। সেই সঙ্গে সর্বোচ্চ সহনশীলতা দেখিয়ে চলমান পরিস্থিতি শান্ত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল