Monthly Archives: August 2024

ভিকারুননিসার অধ্যক্ষ হলেন মাজেদা বেগম

ঢাকাঃ রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ শিক্ষক মাজেদা বেগম। তিনি কলেজ শাখার জীববিদ্যার সহকারী অধ্যাপক। সোমবার (১২ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড তাকে এ দায়িত্ব দিয়েছে। বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক চিঠিতে সই করেছেন। এতে বলা হয়েছে, ভিকারুননিসা …

বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব হচ্ছেন এএফপির শফিকুল আলম

ঢাকাঃ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হচ্ছেন এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান শফিকুল আলম। সোমবার রাতে  বিষয়টি নিশ্চিত করেছেন শফিকুল আলম নিজেই। তিনি বলেন, স্যার (ড. ইউনূস) আমাকে ফোন করে জানতে চেয়েছেন, আমি উনার প্রেস সচিব হবো কি না। এটা আমার জন্য বড় পাওয়া। আমিও সম্মতি দিয়েছি। …

বিস্তারিত পড়ুন

পদত্যাগ করলেন পাবিপ্রবি উপ-উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, পাবনাঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহউদ্দিন দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। সোমবার (১২ আগস্ট) ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন এই দুই শিক্ষক। …

বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। সোমবার তাকে এ নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিশেষ সহকারী থাকাকালে তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। …

বিস্তারিত পড়ুন

বিএনপি সাম্প্রদায়িক রাজনীতি করে না: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ  জেলার মেঘনায় মানিকার চার হাই স্কুল মাঠে সোমবার হাজার হাজার জনতার উদ্দেশ্যে অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন, বিএনপি সাম্প্রদায়িক রাজনীতি করে না। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতা কর্মীরা সংখ্যা লঘুদের পাশে দাঁড়িয়েছে। আমরা প্রশাসনের লোকদের সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছি। দেশকে ২য় বার স্বাধীন করা হয়েছে। …

বিস্তারিত পড়ুন

জাল সনদধারী সহকারী প্রধান শিক্ষককে অপসারণের দাবি

জয়পুরহাটঃ জেলার কালাই উপজেলায় জাল সনদ ব্যবহার করে চাকরি নেওয়া এক সহকারী প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে রবিবার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রধান সড়কে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও সুধিজনদের নিয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল কালাই ময়েনউদ্দিন সরকারি উচ্চবিদ্যালয়ে …

বিস্তারিত পড়ুন

কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষের পদত্যাগ

খুলনাঃ  খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন এবং সাতজন সহকারী ছাত্রবিষয়ক পরিচালক গতকাল রবিবার পদত্যাগ করেছেন। খুবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক খান গোলাম কুদ্দুস জানান, তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিগগিরই এসব পদ পূরণের উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে শারীরিক অসুস্থতা ও পারিবারিক এবং শিক্ষক …

বিস্তারিত পড়ুন

ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি

ঢাকাঃ শেখ হাসিনাসহ ছাত্র আন্দোলনে গুম-খুনের সঙ্গে জড়িত সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিচার এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের দখলদারিত্বের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১২ আগস্ট) বিকেল ৪টা থেকে ঢাকা বিশ্ববিদালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মিছিল নিয়ে শত শত শিক্ষার্থী …

বিস্তারিত পড়ুন

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

খুলনাঃ খুলনার কয়রার কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ আদ্রিশ আদিত্য মণ্ডলকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। সোমবার (১২ আগস্ট) সকাল ১০টায় কয়রা সদরে বিক্ষোভ মিছিল শেষে তিন রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থীরা। এতে বক্তারা বলেন, কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মণ্ডল একজন দুর্নীতিবাজ শিক্ষক, তার …

বিস্তারিত পড়ুন

রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গণ চান শিক্ষকরা

খুলনাঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষকরা দলীয় রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গণ, বৈষম্যহীন সমাজ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার দাবি নিয়ে মানববন্ধন করেছেন। তারা দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতির প্রতি অনাস্থা প্রকাশ করে সোচ্চার হয়ে উঠেছেন। সোমবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে শিক্ষকরা ৩টি দাবি নিয়ে মানববন্ধন ও র‍্যালি করেন। পরে রেজিস্ট্রার বরাবর শিক্ষক …

বিস্তারিত পড়ুন