খুলনাঃ খুলনার কয়রার কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ আদ্রিশ আদিত্য মণ্ডলকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
সোমবার (১২ আগস্ট) সকাল ১০টায় কয়রা সদরে বিক্ষোভ মিছিল শেষে তিন রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থীরা।
এতে বক্তারা বলেন, কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মণ্ডল একজন দুর্নীতিবাজ শিক্ষক, তার অত্যাচারে অতিষ্ঠ কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। যে কারণে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। বক্তব্য দেন শিক্ষকদের পক্ষে কলেজর ইংরেজি প্রভাষক রেজওয়ানুল করিম, শিক্ষার্থী প্রিন্স, নাহিদ, তৃষা, রাসেল, মেহেদী, সোহেল, সাব্বির প্রমুখ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
