এইমাত্র পাওয়া

কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষের পদত্যাগ

খুলনাঃ  খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন এবং সাতজন সহকারী ছাত্রবিষয়ক পরিচালক গতকাল রবিবার পদত্যাগ করেছেন।

খুবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক খান গোলাম কুদ্দুস জানান, তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিগগিরই এসব পদ পূরণের উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে শারীরিক অসুস্থতা ও পারিবারিক এবং শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের অনাস্থাজনিত কারণ দেখিয়ে রোববার পদত্যাগ করেছেন খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. তৌহিদুজ্জামান। তিনি সহকারী অধ্যাপক রোজিনা আক্তারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.