ঢাকাঃ রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ শিক্ষক মাজেদা বেগম। তিনি কলেজ শাখার জীববিদ্যার সহকারী অধ্যাপক।
সোমবার (১২ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড তাকে এ দায়িত্ব দিয়েছে। বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক চিঠিতে সই করেছেন।
এতে বলা হয়েছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী পদত্যাগ করায় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক, জীববিদ্যার সহকারী অধ্যাপক মাজেদা বেগমকে দায়িত্ব প্রদান করা হলো।
রবিবার (১১ আগস্ট) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী ও পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষক ফারহানা খানম। তাদের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে যোগ দেওয়া শিক্ষার্থীদের হেনস্তা ও টিসি দিয়ে দেওয়ার হুমকির অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। পাশাপাশি তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বলেও জানান তারা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
