নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ জেলার মেঘনায় মানিকার চার হাই স্কুল মাঠে সোমবার হাজার হাজার জনতার উদ্দেশ্যে অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন, বিএনপি সাম্প্রদায়িক রাজনীতি করে না। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতা কর্মীরা সংখ্যা লঘুদের পাশে দাঁড়িয়েছে।
আমরা প্রশাসনের লোকদের সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছি। দেশকে ২য় বার স্বাধীন করা হয়েছে। এখন স্বাধীনতা ধরে রাখতে বিএনপি নেতা কর্মীদের নেতৃত্ব দিতে হবে।
উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক আঃ অদুদ মুন্সীর সভাপতিত্বে ও সদস্য সচিব আজহারুল হক শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলার সদস্য সচিব এফএফএম তারেক মুন্সি, জেলা যুগ্ম আহ্বায়ক কমান্ডার আব্বাসউদ্দীন আহমেদ, জেলার সাবেক নেতা মেজবাহ উদ্দিন বায়েজিদ, হোমনা উপজেলার সদস্য সচিব হাজী মহিউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আজিজ মোল্লা, পৌর বিএনপি আহ্বায়ক ভিপি মুকুল,সদস্য সচিব শাহ আলম, মেঘনার যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ্ সরকার, শাহাবুদ্দিন, যুবদলের সাবেক আহ্বায়ক আমেরিকা প্রবাসী জালাল আহমেদ, এডভোকেট হাতেমুল আলম,আঃ মতিন,জহিরুল ইসলাম, আঃ গাফ্ফার, শাহজালাল প্রমুখ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
