এইমাত্র পাওয়া

Daily Archives: August 31, 2021

স্কুল-কলেজের শিক্ষকদের আগস্টের বেতন ছাড়

এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের আগস্ট (২০২১) মাসের এমপিওর চেক মঙ্গলবার (৩১ আগস্ট) ছাড় হয়েছে। এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীরা আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বেতনভাতার সরকারি অংশ তুলতে পারবেন। বেতনের চেক ছাড়ের স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/৩৮৭৪।

বিস্তারিত পড়ুন

অক্টোবরে স্কুল-কলেজ খোলার ঘোষণা আসতে পারে

নিউজ ডেস্ক।। করোনাভাইরাস (কোভিড ১৯) প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ ১৮ মাস ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী অক্টোবর থেকে দেশের সব স্কুল-কলেজে সশরীরে পাঠদান শুরু হতে পারে। করোনা সংক্রমণের হার ১০ শতাংশের নিচে নামার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। জাতীয় পরামর্শক কমিটির সম্মতি পাওয়ায় দ্রুত এ …

বিস্তারিত পড়ুন

ব্রহ্মপুত্র-যমুনা-পদ্মা পাড়ে বন্যার অবনতি

নিউজ ডেস্ক।। ব্রহ্মপুত্র-যমুনার পানি হু-হু করে বাড়ছে। সেই সঙ্গে মাঝে কিছুটা কমলেও ফের বাড়ছে পদ্মার পানি।ফলে এই তিন নদের অববাহিকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।পাউবো জানিয়েছে, একদিনে আরো একটি জেলার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে। বর্তমানে ১১টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত অবস্থায় রয়েছে। ব্রহ্মপুত্র-যমুনার পানি শুক্রবার পর্যন্ত বাড়তে পারে। একই সময়ে …

বিস্তারিত পড়ুন

নতুন সিলেবাসে প্রস্তুতি সম্পন্ন এসএসসি-এইচএসসির

নিউজ ডেস্ক।। চলতি বছরের নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো। সরকারের পক্ষ থেকে পরীক্ষার জন্য আবশ্যিক সব বিষয় বাদ দিয়ে মাত্র তিনটি নৈর্বাচনিক বিষয় নির্ধারিত করে দেওয়ার পর এ সিলেবাস অনুসরণ করেই নেওয়া হচ্ছে প্রস্তুতি। এ লক্ষ্যে প্রশ্নপত্র প্রণয়ন …

বিস্তারিত পড়ুন

সংসদ বসছে বুধবার

নিউজ ডেস্ক।। একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন ১ সেপ্টেম্বর বিকেল ৫টায় শুরু হতে যাচ্ছে। সাংবিধানিক বাধ্যবাধকতা বসা এই অধিবেশনের মেয়াদ হতে পারে সর্বোচ্চ চার কার্যদিবস। বুধবার শুরু হয়ে বৃহস্পতিবার ও শুক্রবার এবারের অধিবেশন চালানো হবে। শনিবারে অধিবেশন শুরু হয়ে ওই দিনই সমাপ্তি টানা হবে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে। বুধবার …

বিস্তারিত পড়ুন

ইসিতে সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ৭২ ঘন্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক।। পুলিশ ও ইসির কর্মকতাদের অসৌজন্যমূলক আচরণ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসি বিটের সাংবাদিকরা। মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করে। মানবন্ধন থেকে আগামী ৭২ ঘন্টার মধ্যে সকল প্রকার হয়রানিমূলক ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন সাংবাদিক নেতারা। এসময় ইসি বিটে কর্মরত সাংবাদিকদের …

বিস্তারিত পড়ুন

আরো ২১ বীরাঙ্গনাকে স্বীকৃতি

নিউজ ডেস্ক।। আরও ২১ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বীরাঙ্গনারা এ স্বীকৃতি লাভ করেন। গত ২৪ আগস্ট এ বীরাঙ্গনাদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট জারি করেছে সরকার। তারা মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত হন। এ নিয়ে বীর মুক্তিযোদ্ধার …

বিস্তারিত পড়ুন

সাহিত্যিক বশির আল হেলাল মারা গেছেন

অনলাইন ডেস্ক।। বার্ধক্যজনিত রোগে মারা গেছেন সাহিত্যিক বশরী আল্‌হেলাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা পৌনে দুইটায় নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়। বশীর আল্‌হেলালের ছেলে সৈয়দ রওনক মুরাদ গণমাধ্যমকে তাঁর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুরে নিজের বাসায়ই তাঁর বাবা মারা যান। তিনি আলঝেইমার …

বিস্তারিত পড়ুন

আগামী মাসে দুই কোটি মানুষকে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক।। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী মাসে দুই কোটি মানুষকে টিকা দেওয়া হবে। করোনাকালীন সময়ে আমরা চেষ্টা করছি, দেশের মানুষকে কিভাবে ভালো রাখা যায়। বর্তমানে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার কমে গেছে। আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি। এই ভালো রাখার জন্য সকলকে …

বিস্তারিত পড়ুন

তালেবান- ভারতীয় কুটনীতিক বৈঠক

অনলাইন ডেস্ক।। কাতারে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মোহাম্মদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় কূটনীতিকরা। মঙ্গলবার (৩১ আগস্ট) কাতারের ভারতীয় দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত দীপক মিত্তালের অনুরোধে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তালিবানদের অন্যতম শীর্ষ নেতা শের মহম্মদ আব্বাস স্টানিকজাই দোহা থেকে সিএনএন নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ভারতের বিরুদ্ধে …

বিস্তারিত পড়ুন