সংসদ বসছে বুধবার

নিউজ ডেস্ক।।

একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন ১ সেপ্টেম্বর বিকেল ৫টায় শুরু হতে যাচ্ছে। সাংবিধানিক বাধ্যবাধকতা বসা এই অধিবেশনের মেয়াদ হতে পারে সর্বোচ্চ চার কার্যদিবস। বুধবার শুরু হয়ে বৃহস্পতিবার ও শুক্রবার এবারের অধিবেশন চালানো হবে। শনিবারে অধিবেশন শুরু হয়ে ওই দিনই সমাপ্তি টানা হবে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।

বুধবার প্রথম দিনে শোক প্রস্তাব গ্রহণের পরপরই অধিবেশন মূলতবী হয়ে যাবে। চলমান সংসদের কোনও সদস্যের মৃত্যুতে অধিবেশন শুরুর পরপরই মূলতবী ঘোষণার রেওয়াজ চালু রয়েছে। সাবেক ডেপুটি স্পিকার ও কুমিল্লা-৭ আসনের এমপি অধ্যাপক আলী আশরাফ ৩০ জুলাই মৃত্যুবরন করেন। তার প্রতি সম্মান জানিয়ে অধিবেশন মূলতবী করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.