নিউজ ডেস্ক।।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী মাসে দুই কোটি মানুষকে টিকা দেওয়া হবে। করোনাকালীন সময়ে আমরা চেষ্টা করছি, দেশের মানুষকে কিভাবে ভালো রাখা যায়। বর্তমানে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার কমে গেছে। আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি। এই ভালো রাখার জন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনাকে অবহেলা করা যাবে না।
মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
