সাহিত্যিক বশির আল হেলাল মারা গেছেন

অনলাইন ডেস্ক।।
বার্ধক্যজনিত রোগে মারা গেছেন সাহিত্যিক বশরী আল্‌হেলাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা পৌনে দুইটায় নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়।
বশীর আল্‌হেলালের ছেলে সৈয়দ রওনক মুরাদ গণমাধ্যমকে তাঁর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুরে নিজের বাসায়ই তাঁর বাবা মারা যান। তিনি আলঝেইমার রোগে ভুগছিলেন, কাউকে চিনতে পারতেন না। আজ বিকেল পাঁচটায় তাঁর মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে নেওয়া হবে। দাফন করা হবে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।

বশীর আল্‌হেলাল ১৯৩৬ সালের ৬ জানুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন বাংলা একাডেমির পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.