অনলাইন ডেস্ক।।
কাতারে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মোহাম্মদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় কূটনীতিকরা। মঙ্গলবার (৩১ আগস্ট) কাতারের ভারতীয় দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত দীপক মিত্তালের অনুরোধে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তালিবানদের অন্যতম শীর্ষ নেতা শের মহম্মদ আব্বাস স্টানিকজাই দোহা থেকে সিএনএন নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে কোনও রকম সহযোগিতা করবেন না তারা৷ শুধু তাই নয়, স্টানিকজাইয়ের দাবি, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তেই আগ্রহী তালিবানরা৷
প্রতিবেশী সব দেশ সহ গোটা বিশ্বের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলাই তালিবান সরকারের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার পাবে৷ এমন কি, সেনা প্রত্যাহার করে নেওয়ার পর আমেরিকা এবং ন্যাটো-র সদস্য দেশগুলির সঙ্গে সুসম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন তালিবানদের অন্যতম শীর্ষ নেতা৷
তিনি বলেন, ‘আমার মতে ওদের ফিরে এসে আফগানিস্তানের পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেওয়া উচিত৷ ভারতের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য৷ আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সংস্কৃতি এবং অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলায় আগ্রহী৷ শুধু ভারত নয়, তাজিকিস্তান, ইরান, পাকিস্তান সবার সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলব আমরা৷’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
