অক্টোবরে স্কুল-কলেজ খোলার ঘোষণা আসতে পারে

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাস (কোভিড ১৯) প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ ১৮ মাস ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী অক্টোবর থেকে দেশের সব স্কুল-কলেজে সশরীরে পাঠদান শুরু হতে পারে। করোনা সংক্রমণের হার ১০ শতাংশের নিচে নামার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

জাতীয় পরামর্শক কমিটির সম্মতি পাওয়ায় দ্রুত এ বিষয়ে ঘোষণা দিতে চায় শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি চূড়ান্ত করতে আগামীকাল বুধবার (১ সেপ্টেম্বর) উচ্চপর্যায়ে বৈঠক শেষে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ঘোষণা আসতে পারে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ কথা জানা গেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.