নিউজ ডেস্ক।।
আরও ২১ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বীরাঙ্গনারা এ স্বীকৃতি লাভ করেন।
গত ২৪ আগস্ট এ বীরাঙ্গনাদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট জারি করেছে সরকার। তারা মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত হন।
এ নিয়ে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা ৪৩৮ জনে দাঁড়ালো।
নাটোরের হাফিজা বেগম, মোছা. কমেলা, নাছিমা বেগম, মোছা. আকলিমা বেগম, সাহেরা, মোছা. শরীফা ইসলাম, মোছা. ফিরোজা বেগম. মোছা. আয়েশা বেগম, মোছা. ফাতেমা, মোছা. জোসনা বেগম, মোসা. আছমা বেগম, মোছা. রেজিয়া বেগম ও মোছা. আমবিয়া বেগম মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।
এছাড়া বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন- বরিশালের রোকেয়া বেগম ও বিভা রানী মজুমদার, খুলনার সন্ধ্যা রানী বিশ্বাস ও অঞ্জনা বালা বিশ্বাস, পাবনার মোছা. আনোয়ারা বেগম ও মোছা. বিলকিস বানু, কুমিল্লার মোসা. তাহেরা বেগম এবং নওগাঁর বদরুন নেছা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
