এইমাত্র পাওয়া

Daily Archives: May 9, 2020

রাতে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

নিউজ ডেস্ক ।। শুক্রবার (৮ মে) রাত সোয়া ১১টার দিকে ঝড় ও বৃষ্টি শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী মুষলধারে বৃষ্টিপাতের পর বেগ কমে আসে। রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, কালবৈশাখীর প্রভাবে ঝিনাইদহ থেকে শুরু হয়ে দেশের মাঝ বরাবর সব জেলাগুলোতে এ ধরনের বৃষ্টিপাত হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকায় বৃষ্টি হচ্ছে।  অধিদপ্তরের …

বিস্তারিত পড়ুন

এমপিও আবেদন নিয়ে মাউশির নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক ।। নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারেননি। এ নিয়ে চরম হতাশায় পড়েছেন তারা। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময় ছাড়াও যেকোনো সময় অনলাইনে আবেদন করতে পারবেন। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জানানো হচ্ছে- মাউশির …

বিস্তারিত পড়ুন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি সম্পাদক পরিষদের

নিউজ ডেস্ক ।। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক, কার্টুনিস্ট ও লেখকের মুক্তি চেয়েছে সম্পাদক পরিষদ। একই সঙ্গে এই আইন বাতিলের দাবিও জানিয়েছে দেশের সম্পাদকদের সংগঠনটি। বিবৃতিতে বলা হয়েছে, “সংবাদমাধ্যমের স্বাধীনতাকে দমনের অস্ত্র হিসেবে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার হতে পারে এই আশঙ্কায় একদম শুরু থেকেই সম্পাদক পরিষদ এই আইনের বিরোধিতা …

বিস্তারিত পড়ুন

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

নিউজ ডেস্ক ।। বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) নতুন করে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (৮ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে এ উদ্বেগ প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস জি ওয়েলস ডিজিটাল নিরাপত্তা আইনে নতুন করে …

বিস্তারিত পড়ুন

সভ্যতার যুগে আমরা নিজেরা কতটা দুর্নীতিগ্রস্ত; কেন আজ প্রতিবাদ করতে ভীত!

আনিস মালিক : শুরুতে রবিন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি প্রবাদ বাক্য দিয়েই বলি, “মানুষতো সবার ঘরেই জন্মায়, কিন্তু মানুষত্ত্ব সবার ঘরে জন্মায় না”। সত্যিই দেশে আজ সব ঘরে ঘরে মানুষ আছে তবে সবার মধ্যে মানুষত্বের যে গুন, বোধ, শক্তি ও সাহস থাকা দরকার তা আমাদের মধ্যে নেই। আমরা আজ প্রত্যেকে নিজস্ব …

বিস্তারিত পড়ুন

“করোনা সংকটকালে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের সম্মানী নিয়ে কিছু কথা”

মো. শরীফ উদ্দিন।। করোনা ভাইরাসের প্রভাবে সারা পৃথিবী এখন অনেকটাই স্থবির! জীবনের নিরাপত্তার জন্য পৃথিবীর মানুষদের একটি বিরাট অংশ এখন গৃহবন্দী। বাংলাদেশে এর প্রভাব পড়েছে ব্যাপকভাবে। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও চলছে জায়গায় জায়গায় লকডাউন! গত ১৮ মার্চ থেকে দেশে চলছে সাধারণ ছুটি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। পরিস্থিতির …

বিস্তারিত পড়ুন

করোনা ভাইরাস মোকাবিলায় অগ্রণী ভূমিকায় কুষ্টিয়া জেলা প্রশাসক

সাইফুল ইসলাম, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : করোনাভাইরাস মোকাবিলায় কুষ্টিয়া জেলাকে সুরক্ষিত রাখতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন কুষ্টিয়া জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আসলাম হোসেন। ডাক্তারদের নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিতকরণ, তাদের সহযোগিতা প্রদান, সমন্বয়, বাজার মনিটরিং, ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিতকরণ, হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ সকল বিষয়েই তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করছেন। …

বিস্তারিত পড়ুন

লালমনিরহাটে ধান কেটে দিলেন প্রাথমিকে প্যানেল চাকুরী প্রত্যাশীরা

মোস্তাফিজুর রহমান লালমনিরহাট প্রতিনিধিঃ করোনা পরিস্থিতিতে লালমনিরহাটে এবার হত-দরিদ্র চাষিদের ধান কেটে ঘরে তুলে দিলেন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ প্যানেল প্রত্যাশী প্রার্থীরা। শুক্রবার (৮মে) সকালে কালীগঞ্জ উপজেলার মতাদী ইউনিয়নের কৃষক আবুল কালাম আজাদের দুই বিঘা জমির ধান কাটার মাধ্যমে এই কর্মসূচি শুরু করেন চাকুরী প্রত্যাশীরা। জানাগেছে, করোনা ভাইরাসের কারণে …

বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীকে নন-এমপিও আইসিটি প্রদর্শকদের “খোলা চিঠি”

মাননীয় প্রধানমন্ত্রী সালাম ও শুভেচ্ছা নিবেন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ও এগিয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশে প্রায় কয়েকশত পুরাতন এমপিওভুক্ত (উচ্চমাধ্যমিক ও ডিগ্রি) কলেজ গুলোর উচ্চমাধ্যমিক স্তরে আবশ্যিক বিষয়ে ১জন করে আইসিটি বিষয়ের প্রদর্শক (শিক্ষক-শিক্ষিকা) দীর্ঘ ১৬/১৮ বছর যাবত নিয়োগপ্রাপ্ত হয়ে কর্মরত আছে। এসব আইসিটি প্রদর্শক (শিক্ষক-শিক্ষিকা) গণ দীর্ঘদিন ধরে নানাবিধ …

বিস্তারিত পড়ুন

বেসরকারি স্কুলের সাড়ে ২২ হাজার শিক্ষক বিপাকে

নিউজ ডেস্ক ।। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে শিবু মার্কেট এলাকার একটি কক্ষ ভাড়া নিয়ে স্ত্রীসহ থাকেন শিক্ষক মহিদুল ইসলাম। বাসা থেকে অল্পদূরে কে এ একাডেমি নামের একটি বেসরকারি স্কুলে পড়িয়ে ও টিউশনি করে চলে তাদের সংসার। করোনার কারণে স্কুল বন্ধ। মার্চ ও এপ্রিল মাসের বেতন পাননি এই শিক্ষক। চলতি মাসেও …

বিস্তারিত পড়ুন