সাইফুল ইসলাম, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :
করোনাভাইরাস মোকাবিলায় কুষ্টিয়া জেলাকে সুরক্ষিত রাখতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন কুষ্টিয়া জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আসলাম হোসেন। ডাক্তারদের নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিতকরণ, তাদের সহযোগিতা প্রদান, সমন্বয়, বাজার মনিটরিং, ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিতকরণ, হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ সকল বিষয়েই তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করছেন।
তারই অংশ হিসেবে আজ শুক্রবার জেলার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার অবস্থা সরেজমিন দেখতে বেলা ১২.৩০ ঘটিকায় আকস্মিকভাবে উপস্থিত হন। তিনি জরুরি সেবা বিভাগে রোগী ভর্তির তথ্য দেখেন ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন। খবর পেয়ে ভেড়ামারা পৌরসভার সম্মানিত মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা সেখানে উপস্থিত হন। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল মারুফ। জেলা প্রশাসক মহোদয় উপস্থিত ডাক্তারদের সব ধরনের সহযোগিতা প্রদানের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি হাসপাতালে প্রসূতি সেবাসহ সকল সেবা চালু আছে জেনে সন্তুষ্টি প্রকাশ করেন। তবে তিনি মানুষকে হাসপাতালে এসে সেবা নেয়ার বিষয়টি আরো ভালোভাবে মানুষের মাঝে প্রচারের অনুরোধ জানান।
এছাড়া জেলা প্রশাসক মহোদয় উপজেলায় ত্রাণ বিষয়ে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
