এইমাত্র পাওয়া

লালমনিরহাটে ধান কেটে দিলেন প্রাথমিকে প্যানেল চাকুরী প্রত্যাশীরা

মোস্তাফিজুর রহমান লালমনিরহাট প্রতিনিধিঃ

করোনা পরিস্থিতিতে লালমনিরহাটে এবার হত-দরিদ্র চাষিদের ধান কেটে ঘরে তুলে দিলেন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ প্যানেল প্রত্যাশী প্রার্থীরা।

শুক্রবার (৮মে) সকালে কালীগঞ্জ উপজেলার মতাদী ইউনিয়নের কৃষক আবুল কালাম আজাদের দুই বিঘা জমির ধান কাটার মাধ্যমে এই কর্মসূচি শুরু করেন চাকুরী প্রত্যাশীরা।

জানাগেছে, করোনা ভাইরাসের কারণে ধান কাটার কৃষক শ্রমিকরা বাহিরে বের হচ্ছেন না। আর অনেকেই ভালো উপার্জনের আশায় ধান কাটা শ্রমিক হিসেবে দেশের বিভিন্নস্থানে যাচ্ছেন। ফলে এ অ লের কৃষকের জমিতে পাকা ধান পড়ে রয়েছেন। এসব কৃষকের পাশে দাঁড়িয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ প্যানেল প্রত্যাশী প্রার্থীরা।

প্যানেল বাস্তবায়ন কমিটির জেলা সভাপতি শাহিন আলম বলেন, জেলার বেশিরভাগ কৃষকরা শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছে না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আমরা কৃষকের ধান কেটে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রথম ধাপে কৃষক আবুল কালাম আজাদের জমির দুই বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেওয়া হলো । আমরা পর্যায়ক্রমে জেলার প্রতিটি গ্রামে হত-দরিদ্র চাষিদের ধান কেটে দিয়ে ঘরে তুলে দিবো ।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি পূর্বের নিয়োগের মতো ২০১৮ সালের নিয়োগেও প্যানেলের মাধ্যমে নিয়োগ দিয়ে আমাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিন। ২০১৮ সালে ২৪ লাখ চাকরি প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে আমরা ৫৫ হাজার ২৯৫ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৩ শতাংশ। ফলে আমাদের যোগ্যতা নিয়ে কোনো সংশয় নেই।

কৃষক আবুল কালাম আজাদ জানান, করোনা ভাইরাসের কারণে ধান কাটা শ্রমিক পাওয়া যাচ্ছিল না। তারা এসে আমার দুই বিঘা জমির ধান কেটে দিয়েছে। আমি তাদের দোয়া করি। তাছাড়াও প্রধানমন্ত্রী কাছে অনুরোধ করছি, তাদের বেকার না রেখে চাকুরী ব্যবস্থা করে দেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.