এইমাত্র পাওয়া

রাতে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

নিউজ ডেস্ক ।।

শুক্রবার (৮ মে) রাত সোয়া ১১টার দিকে ঝড় ও বৃষ্টি শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী মুষলধারে বৃষ্টিপাতের পর বেগ কমে আসে। রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, কালবৈশাখীর প্রভাবে ঝিনাইদহ থেকে শুরু হয়ে দেশের মাঝ বরাবর সব জেলাগুলোতে এ ধরনের বৃষ্টিপাত হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকায় বৃষ্টি হচ্ছে।

 অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘বৃষ্টির সময় ঢাকায় বাতাসের বেগ ঘণ্টায় ৫৬ কিলোমিটার ছিল। কী পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তার নিরূপণ চলছে। তবে আমাদের ধারণা ১৫ থেকে ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।’ এদিকে ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার মো. সোহাগ জানিয়েছেন, ঝড়ে কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.