নিউজ ডেস্ক ।।
বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) নতুন করে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
শুক্রবার (৮ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস জি ওয়েলস ডিজিটাল নিরাপত্তা আইনে নতুন করে গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষ যেন স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেন, সেটি নিশ্চিত করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতাই গণতন্ত্রের ভিত্তি এবং এ মহামারির সময়ে জীবন রক্ষা করতে পারে।
এর আগে ৭ মে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারসহ বাংলাদেশে অবস্থানরত সাতজন বিদেশি রাষ্ট্রদূত মুক্তমত ও গণমাধ্যামের স্বাধীনতা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
