বিশ্ববিদ্যালয়

জাককানইবি’তে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের বৃত্তি প্রদান

এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল প্রতিবেদকঃ  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আয়োজিত এক বৃত্তি প্রদান অনুষ্ঠানে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট নামের একটি সংগঠন অনুষ্ঠানটি আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক …

বিস্তারিত পড়ুন

বিশ্ববিদ্যালয়ে সেবা পেতে যেন ভোগান্তি না হয়: ইউজিসি

ঢাকাঃ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সেবা পেতে গ্রহীতারা যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। তিনি বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সব ধরনের সেবা দৃশ্যমান করার ব্যবস্থা নিতে হবে। সেবা দেওয়ার পদ্ধতি স্মার্ট করার মাধ্যমে সেবা গ্রহীতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে …

বিস্তারিত পড়ুন

১৩ ডিসেম্বর খুলছে মেট্রোরেল টিএসসি স্টেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মেট্রোরেলের আরো ২টি নতুন স্টেশন চালু হচ্ছে ১৩ ডিসেম্বর। ১৩ এবং ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন সবার জন্য খুলে দেয়া হবে। মেট্রোরেলে ১৭টি স্টেশনের মধ্যে এরপর আর বাকি থাকলো কারওয়ান বাজার, শাহবাগ এবং কমলাপুর স্টেশন। কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইন বর্ধিতকরণের কাজ চলছে। বাকি …

বিস্তারিত পড়ুন

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে ‘স্যার’ না বলায় ছাত্রীকে হেনস্তা

পাবনাঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সেকশন অফিসার শেখ মাহমুদ কাননকে স্যার না ডাকায় এক মেয়ে শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন ভুক্তভোগী শিক্ষার্থীর বিভাগের সহপাঠীরা। সেইসঙ্গে ঘটনার ব্যবস্থা নিতে একটি অভিযোগপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর জমা দেন তারা। ভুক্তভোগী সেই …

বিস্তারিত পড়ুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা

সজল আহমেদ,খুলনা ব্যুরো।। খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষক-কর্মকর্তাদের বহনকারী পরিবহণে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে নগরীর শেরে এ বাংলা রোডের জোহরা খাতুন স্কুল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। এতে কেউ হতাহত না হলেও শিক্ষক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার …

বিস্তারিত পড়ুন

ইবির সিন্ডিকেটে নতুন ৩ সদস্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সিন্ডিকেটে নতুন তিন সদস্য মনোনীত হয়েছেন। আগামী ২ বছেরের জন্য তাদের এই পদে মনোনয়ন দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিন। বুধবার (৬ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নব-মনোনীত সিন্ডিকেট সদস্যরা হলেন বিজ্ঞান …

বিস্তারিত পড়ুন

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: একযোগে ৩০ শিক্ষকের পদত্যাগ

খুলনা: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) বিভাগীয় প্রধান ও প্রভোস্ট-পরিচালকসহ ৩০ জন শিক্ষক তাদের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। একইসঙ্গে সমিতির একাংশের শিক্ষকরা ফের কর্মবিরতি শুরু করেছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব শিক্ষকরা মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ার বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন। একইসঙ্গে কর্মবিরতি শুরু করেন। …

বিস্তারিত পড়ুন

বন্ধ হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্স

ঢাকাঃ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সান্ধ্য কোর্স বন্ধের চিন্তাভাবনা থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এর পরিবর্তে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য ও উইকেন্ড কোর্সকে একক নীতিমালার অধীনে নিয়ে আসার উদ্যোগ নেয়া হয়েছে। এ নীতিমালা তৈরির জন্য সম্প্রতি একটি পাঁচ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। ঢাকা, খুলনা ও জাহাঙ্গীরনগর …

বিস্তারিত পড়ুন

কিউএস র‍্যাংকিং: বিশ্বসেরা ৫০০ এর মধ্যে নেই ঢাবি

ঢাকাঃ যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াক কোয়ারেলি সায়মন্ডস (কিউএস) বিশ্বসেরা এক হাজার ৩৯৭টি টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। তালিকায় সেরা এক হাজারের মধ্যে বাংলাদেশের দুটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। সেরা এক হাজারের বাইরে বাংলাদেশের আরও চারটি বিশ্ববিদ্যালয় রয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দ্বিতীয়বারের মতো ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৪’ শীর্ষক …

বিস্তারিত পড়ুন

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে প্রশিক্ষণ দেবে মাউশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের সরকারি কলেজ পর্যায়ে শিক্ষকদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ক প্রশিক্ষণ দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সম্প্রতি এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট কলেজে চাহিদা তথ্য চেয়েছে মাউশি। এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই বিষয়ক প্রশিক্ষণ চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে অনুষ্ঠিত হবে। দেশের সকল সরকারি …

বিস্তারিত পড়ুন