১৩ ডিসেম্বর খুলছে মেট্রোরেল টিএসসি স্টেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মেট্রোরেলের আরো ২টি নতুন স্টেশন চালু হচ্ছে ১৩ ডিসেম্বর। ১৩ এবং ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন সবার জন্য খুলে দেয়া হবে।

মেট্রোরেলে ১৭টি স্টেশনের মধ্যে এরপর আর বাকি থাকলো কারওয়ান বাজার, শাহবাগ এবং কমলাপুর স্টেশন। কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইন বর্ধিতকরণের কাজ চলছে। বাকি স্টেশনগুলোও ডিসেম্বর মাসের মধ্যে চালু করার কথা রয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরের আগে স্টেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় মালামাল ডিপো থেকে স্টেশন ২টিতে নেয়া হয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে আগামী ১৩ ডিসেম্বর স্টেশন দুটি জনসাধারণের জন্য চালু করা হবে। ইতিমধ্যে নতুন নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

জনসংযোগ কর্মকর্তা আফতাব মাহমুদ গালিব জানান, বৃহস্পতিবার ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক একটি প্রেস ব্রিফিং ডেকেছেন। সেখানে বিস্তারিত তথ্য জানানো হবে।

মেট্রোরেলে এখন চালু আছে মোট ১২টি স্টেশন। এগুরলো হল; উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল।

পরবর্তী ধাপে বাকি চারটি স্টেশন বিজয় সরণি, কারওয়ান বাজার, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ধাপে ধাপে খুলে দেয়ার পরিকল্পনা ছিল কর্তৃপক্ষের। তারই অংশ হিসেবে আগামী ১৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন চালু হতে যাচ্ছে। পাশাপাশি কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইন বর্ধিতকরণের কাজ চলছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.