সজল আহমেদ,খুলনা ব্যুরো।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষক-কর্মকর্তাদের বহনকারী পরিবহণে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে নগরীর শেরে এ বাংলা রোডের জোহরা খাতুন স্কুল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। এতে কেউ হতাহত না হলেও শিক্ষক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি বাস শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে ক্যাম্পাস ত্যাগ করে। বাসটি শেরে বাংলা রোড হয়ে ময়লাপোতার দিকে আসছিল। বেলা পৌনে দুইটার দিকে এই সড়কে অবরোধের সমর্থনে একটি মিছিল বের হয়। বাসটি জোহরা খাতুন স্কুলে অদূরে আসলে ওই মিছিল থেকে বাসটি উদ্দেশ্য করে ইটপাটকেল ছোঁড়া হয়।এতে বাসের ২/৩টি গ্লাস ভেঙে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার প্রফেসর খান গোলাম কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রতিষ্ঠার পর এই প্রথম বিশ্ববিদ্যালয় বাস হামলার শিকার হলো।আমরা এ ঘটনায় উদ্বিগ্ন। আমরা বিষয়টি পুলিশ কমিশনারকে জানিয়েছি। তিনি সার্বিক নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে অপরাধীদের সনাক্ত করে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
