আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে প্রশিক্ষণ দেবে মাউশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের সরকারি কলেজ পর্যায়ে শিক্ষকদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ক প্রশিক্ষণ দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সম্প্রতি এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট কলেজে চাহিদা তথ্য চেয়েছে মাউশি।

এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই বিষয়ক প্রশিক্ষণ চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে অনুষ্ঠিত হবে। দেশের সকল সরকারি কলেজের আইসিটি শিক্ষক অথবা আইসিটি শিক্ষক না থাকলে গণিত অথবা পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষকদের (প্রভাষক থেকে সহযোগী অধ্যাপক) এআই বিষয়ক প্রশিক্ষণের জন্য মনোনীত করা যেতে পারে।

এজন্য প্রতিষ্ঠান প্রধানের সুপারিশসহ আগামী ২০ ডিম্বেরের মধ্যে Smart Training Management System-STMS এর পোর্টালে প্রবেশ করে নোটিশ অপশনে ক্লিক করে আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.