নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সিন্ডিকেটে নতুন তিন সদস্য মনোনীত হয়েছেন। আগামী ২ বছেরের জন্য তাদের এই পদে মনোনয়ন দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিন।
বুধবার (৬ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
নব-মনোনীত সিন্ডিকেট সদস্যরা হলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কামরুন্নাহার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হাবিবুর রহমান।
প্রজ্ঞাপন সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয় আইনের, ১৯৮০ (সংশোধিত ২০১০) ১৯(১)(ঙ) ধারা অনুযায়ী কামরুন্নাহারকে এবং ১৯(১)(চ) ধারা অনুযায়ী জাহাঙ্গীর হোসেন ও হাবিবুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
