এইমাত্র পাওয়া

বিশ্ববিদ্যালয়

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫০৭৬০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাশ করেছেন মোট ৫০ হাজার ৭৬১ জন যা মোট পরীক্ষার্থীর ৩৩ দশমকি ৯৮ শতাংশ। মঙ্গলবার (৩০ এপ্রিল) এই ফল প্রকাশ করা হয়। জানা গেছে, ‘এ’ ইউনিটে মোট আবেদন …

বিস্তারিত পড়ুন

কুবিতে এবার হল প্রাধ্যক্ষ ও সহকারী প্রক্টরের পদত্যাগ

কুবিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর হামলা করে ছয়জন শিক্ষকের বিরুদ্ধে উলটো থানায় অভিযোগ (জিডি) করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। তবে অনুমতি ছাড়াই শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাহেদুর রহমান এবং সহকারী প্রক্টর ও একই বিভাগের সহকারী অধ্যাপক মো. মোশারফ হোসাইনকে …

বিস্তারিত পড়ুন

সার্বজনীন পেনশন ব্যবস্থায় শিক্ষকরা আর্থিক সুবিধা বঞ্চিত হবেন: শিক্ষক সমিতি

ঢাকা বিশ্ববিদ্যালয়: সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনে অন্তর্ভুক্ত করলে শিক্ষকরা বিদ্যমান আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হবেন বলে একমত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। সোমবার (২৯ এপ্রিল) শিক্ষক সমিতি কার্যকর পরিষদের একটি জরুরি সভায় সদস্যরা এ বিষয়ে একমত হন। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক …

বিস্তারিত পড়ুন

দেশের সব বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ র‍্যাংকিং চালু করা প্রয়োজন: ইউজিসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য অভ্যন্তরীণ র‍্যাংকিং ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। সোমবার (২৯ এপ্রিল) সকালে ইউজিসি অডিটরিয়ামে কমিশনের ২০২৩-২০২৪ অর্থবছরের শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার ৩য় ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ ২০২৪) অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা কর্মশালায় প্রধান …

বিস্তারিত পড়ুন

জাবির ডিন নির্বাচন: মনোনয়ন জমা দিয়েছেন ৩০ শিক্ষক

জাবিঃ আগামী ১৫ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ডিন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন আগ্রহী প্রার্থীরা। গতকাল সোমবার রিটার্নিং কর্মকর্তা ও রেজিস্ট্রার আবু হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন শিক্ষকরা। রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, সমাজবিজ্ঞান অনুষদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ, অর্থনীতি বিভাগের …

বিস্তারিত পড়ুন

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হলো গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’

ঢাকাঃ ঐতিহ্যবাহী মৈমনসিংহ গীতিকা অবলম্বনে ‘মনপুরা’ খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম নির্মাণ করেছেন ‘কাজলরেখা’ সিনেমা। গেল রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি এখনও হলে প্রদর্শিত হচ্ছে। এবার এটি অন্তর্ভুক্ত হয়েছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের কোর্সে। এখন থেকে কোর্স হিসেবে সিনেমাটি পড়ানো হবে। বিষয়টি নিয়ে পরিচালক গিয়াস উদ্দিন …

বিস্তারিত পড়ুন

কুবির হল থেকে আরও এক শিক্ষিকার পদত্যাগ

কুবিঃ৷ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলা ও গণমাধ্যমে উপাচার্যের কর্তৃক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকদের স্বাধীনতাবিরোধী ও জামাত শিবির বলে অবিহিত করার প্রতিবাদ জানিয়ে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের হাউজ টিউটর পদ থেকে পদত্যাগ করেছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছা. আশিখা আক্তার। মঙ্গলবার (৩০ এপ্রিল) আশিখা আক্তার স্বাক্ষরিত এক পদত্যাগপত্রে সূত্রে …

বিস্তারিত পড়ুন

হামলার প্রতিবাদে কুবির আবাসিক শিক্ষকের পদত্যাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ঃ  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাবেক শিক্ষার্থীদের হাতে শিক্ষক সমিতির সদস্যদের উপর হামলার প্রতিবাদ নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের হাউজ টিউটর পদ থেকে পদত্যাগ করেছেন নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক সালমা আক্তার উর্মি। সোমবার (২৯ এপ্রিল) সালমা আক্তার স্বাক্ষরিত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠানো এক চিঠি থেকে বিষয়টি জানা যায়। পদত্যাগপত্রে তিনি বলেন, আমি …

বিস্তারিত পড়ুন

ভিসি-প্রক্টরের কাছেও কি অনিরাপদ শিক্ষকেরা?

কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী কর্তৃক শারীরিকভাবে আঘাত প্রাপ্ত হয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সদ্য সাবেক প্রভোস্ট ড. মোকাদ্দেস-উল-ইসলাম। এছাড়াও ভিসি কর্তৃক কনুইয়ের আঘাতের স্বীকার হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মোর্শেদ রায়হান। ফলে প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ …

বিস্তারিত পড়ুন

নিরাপত্তা চান বুয়েটের ছাত্ররাজনীতি প্রত্যাশী ১৫ শিক্ষার্থী

ঢাকাঃ সামাজিক অবমাননা ও কালচারাল র‍্যাগিংয়ের প্রেক্ষিতে প্রেরিত অভিযোগের তদন্ত, নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালু এবং ক্যাম্পাসে জীবনের নিরাপত্তা চেয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি প্রত্যাশী ১৫ জন শিক্ষার্থী। সোমবার (২৯ এপ্রিল) বিকেলে বুয়েট শহীদ মিনার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে উপাচার্য বরাবর এ দাবি জানান তারা। বুয়েটে আগামী একাডেমিক …

বিস্তারিত পড়ুন