ইসলাম পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ ধর্ম। ইসলামে জবরদস্তির সুযোগ নেই। কিন্তু ইদানিং সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজনকে বলতে দেখা ও শোনা যায় যে, ধর্ম যার যার, উৎসব সবার- এধরণের বক্তব্য ইসলাম কখনো সমর্থণ করে না। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ঈমান বিধ্বংসের কারণ। কেননা ধর্ম যার, উৎসবও তার।
শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এক বিবৃতিতে এসব কথা বলেন।
দলটির মহসচিব বলেন, এধরণের বক্তব্য থেকে বিরত থাকতে হবে। একটি মহল এধরণের ঈমান বিধ্বংস বক্তব্য দিয়ে জাতিকে ঈমানহারা করার পাঁয়তারা করছে। ইসলাম সকল ধর্মের প্রতি সহনশীল ও শ্রদ্ধাশীল। এর অর্থ এই নয়, সব ধর্ম তালগোল পাকিয়ে ফেলতে হবে। কাজেই ধর্ম যার হবে, উৎসবও তারই হবে।
ইউনুছ আহমাদ আরও বলেন, অন্য ধর্মের লোকজনকে খুশি করতে কোনভাবেই ঈমান বিধ্বংসী কথা বলা যাবে না। তিনি বলেন, ইসলামে যেমন ধর্মপালনে জোর জবরদস্তি পছন্দ করে না, সমর্থণ করে না, তেমনি অন্যধর্মের গুনকীর্তন করতে গিয়ে ইসলাম ধর্মের বিরুদ্ধাচারণ হয় এমন কথাও বলা যাবে না এবং ইসলাম ধর্মে আঘাত লাগলে তার প্রতিবাদও করতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
