নিউজ ডেস্ক।।
প্রাথমিক বৃত্তি পরীক্ষারফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন লাখো শিক্ষার্থী ও অভিভাবক (Primary Scholarship Result 2026)। ঈদের আগেই রেজাল্ট প্রকাশের গুঞ্জন শোনা গেলেও ফল প্রকাশে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (Directorate of Primary Education – DPE)।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক এ এস এম সিরাজুদ্দোহা ফল প্রকাশের সর্বশেষ আপডেট জানিয়ে বলেন, ‘ফল প্রকাশে আরও অন্তত ১০ দিন লাগতে পারে। আশা করি আগামী ১৫ জুনের মধ্যে ফল প্রকাশ করতে পারব।’
কেন ফল প্রকাশে বিলম্ব হচ্ছে? (Why Primary Scholarship Result is Delayed?)
অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার পরীক্ষার্থীর সংখ্যা এবং বৃত্তির সংখ্যা অনেক বেশি হওয়ায় তথ্য নিখুঁতভাবে যাচাই করতে বাড়তি সময় লাগছে। আইনি জটিলতার কারণে কয়েক দফা পিছিয়ে গত ১৫ থেকে ১৮ এপ্রিল এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা (Primary Scholarship Exam) অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে আইপিইএমআইএস (IPEMIS) সফটওয়্যারে নির্ভুল ফল আপলোড করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছে আইটি টিম।
এক নজরে পাশের হার ও বৃত্তির কোটা (Primary Scholarship Quota and Statistics)
এ বছর সারা দেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে সাড়ে ৬ লাখ শিক্ষার্থী। এদের মধ্যে মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হবে। তবে মেধা তালিকা ও কোটার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি (কিন্ডারগার্টেন) দুই ভাগে ভাগ করা হয়েছে:
সরকারি প্রাথমিক বিদ্যালয়: মোট বৃত্তির ৮০ শতাংশ অর্থাৎ ৬৬ হাজার শিক্ষার্থী এই সুযোগ পাবে।
বেসরকারি বা কিন্ডারগার্টেন: মোট বৃত্তির ২০ শতাংশ অর্থাৎ ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে।
ছেলে ও মেয়ে অনুপাত: বৃত্তি বিতরণে ছেলে ও মেয়েদের অনুপাত ৫০:৫০ রাখা হবে।
ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তির টাকার পরিমাণ (Talentpool and General Grade Scholarship Amount)
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরবর্তী দুই বছর (ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত) এই আর্থিক সুবিধা দেওয়া হবে। এছাড়া ভবিষ্যতে বৃত্তির অর্থ দ্বিগুণ থেকে চার গুণ পর্যন্ত বাড়ানোর একটি প্রস্তাবনাও সরকারের প্রক্রিয়াধীনে রয়েছে। বর্তমানে দুই গ্রেডে যেভাবে টাকা দেওয়া হবে:
ট্যালেন্টপুল বৃত্তি (Talentpool):
- শিক্ষার্থী সংখ্যা: ৩৩,০০০ জন
- মাসিক ভাতা: ৩০০ – ৩৫০ টাকা
- এককালীন অনুদান: ২২৫ টাকা
সাধারণ গ্রেড বৃত্তি (General Grade):
- শিক্ষার্থী সংখ্যা: ৪৯,৫০০ জন
- মাসিক ভাতা: ২২৫ – ২৫০ টাকা
- এককালীন অনুদান: ২২৫ টাকা
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
