নিউজ ডেস্ক।।
নোট-গাইড থেকে প্রশ্ন নিয়ে পরীক্ষা নেওয়ার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে মাউশির মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ শিক্ষা অঞ্চল। বুধবার (৩ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মোহা. নাসির উদ্দীনের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, স্ব-স্ব বিদ্যালয় পরীক্ষার প্রশ্নপত্র (পাবলিক পরীক্ষা ব্যতীত) নিজেরাই প্রণয়ন করবে। কোনো অবস্থাতেই অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া যাবে না। কোনো কোনো বিদ্যালয় গাইড বই, নোট বই বা অন্য কোনো উৎস হতে প্রশ্নপত্র প্রণয়ন করে ইতোপূর্বে পরীক্ষা নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
এ অবস্থায় আগত অভ্যন্তরিন (অর্ধ-বার্ষিক/বার্ষিক/প্রাক-নির্বাচনী/নির্বাচনী) পরীক্ষার প্রশ্নপত্র প্রতিষ্ঠানের শিক্ষক দ্বারা প্রণয়ন করবেন। অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া যাবে না। বিষয়টি সকল প্রতিষ্ঠান প্রধনগণকে অবহিত করা হলো বলে নোটিশে বলা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
