এইমাত্র পাওয়া

শিল্প মন্ত্রণালয় ই-নথি ব্যবস্থাপনায় শীর্ষে

নিউজ ডেস্ক।।

মধ্যম ক্যাটাগরির ১৫টি মন্ত্রণালয়ের মধ্যে ই-নথি ব্যবস্থাপনায় শীর্ষস্থান অধিকার করেছে শিল্প মন্ত্রণালয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটু্আই) প্রোগ্রাম প্রকাশিত মূল্যায়ন প্রতিবেদনে এপ্রিল, ২০২০ সময়ে শিল্প মন্ত্রণালয় এই স্থান দখল করেছে।

প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, শুধু মধ্যম ক্যাটাগরি নয়, সকল ক্যাটাগরির মোট ৫৮টি মন্ত্রণালয়/বিভাগ (বড় ৮টি, মধ্যম ১৫টি, ছোট ৩৫টি) এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ে ই-নথিতে সর্বোচ্চ কার্যক্রম হয়েছে। পাশাপাশি ই-নথি ব্যবস্থাপনায় ছোট ক্যাটাগরির ১৮৫ টি সরকারি দপ্তর/ সংস্থার মধ্যে এপ্রিল, ২০২০ মাসে প্রথম স্থানে রয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়। উল্লেখ্য, জানুয়ারি ২০২০ এবং মার্চ ২০২০ মাসেও ই-নথি ব্যবস্থাপনায় শিল্প মন্ত্রণালয় মধ্যম ক্যাটাগরির ১৫টি মন্ত্রণালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছিল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading