এইমাত্র পাওয়া

চিকিৎসা না পেয়ে মারা গেল মেধাবী ছাত্রী

নিউজ ডেস্ক।।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেধাবী ছাত্রী ইসরাত জাহান উষ্ণ তিন হাসপাতাল ঘুরে আইসিইউ না পেয়ে মারা গেলেন। শ্বাসকষ্টের কারণে তার মৃত্যু হয়। করোনায় আক্রান্তের ভয়ে হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়নি বলে জানিয়েছেন স্বজনরা।

শুক্রবার সকাল থেকে ঘুরে ঘুরে বিকেল তিনটার দিকে মারা যান। এ মৃত্যুর জন্য মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালকে দায়ী করেছেন উষ্ণের দুলাভাই বুয়েটের সিনিয়র সহকারী লাইব্রেরীয়ান মো. ইসমাইল হোসেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.