এইমাত্র পাওয়া

নার্সদের সুরক্ষায় প্রধানমন্ত্রীর কাছে খোলাচিঠি

নিজস্ব প্রতিবেদকঃ নার্সদের সুরক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ‘খোলাচিঠি’ লিখেছেন বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এন্ড রিসার্চ সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ডঃ মোঃ আনিসুর রহমান ফরাজী।

খোলাচিঠিটি পাঠকের উদ্দেশ্যে হুবুহু তুলে ধরা হল।

মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে জানাই সশ্রদ্ধ ছালাম । হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আমাদের গর্বের প্রতীক, বাংলাদেশের অহংকার ও মাদার অব হিউম্যানিটি । আপনি এদেশের মা, মাটি ও মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করেছেন । আপনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ নিরলস ভাবে এগিয়ে যাচ্ছে । কিন্তু আকস্মিক বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে । সেক্ষেত্রে আপনার সার্বিক সহযোগীতা ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ করোনা ভাইরাস প্রতিরোধে ও মোকাবিলায় যথেষ্ট সফলতা অর্জন করে যাচ্ছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা আপনার সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকার অসংখ্য প্রশংসা করে যাচ্ছে ।

মাননীয় প্রধানমন্ত্রী, এই বৈশ্বিক ক্রান্তি লগ্নে বর্তমানে সবাইকে সচেতন করা ছাড়াও করোনা আক্রান্ত রোগীদের সেবাদানের জন্য হাসপাতালে কর্মরত নার্সদের সুরক্ষা ও তাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন । করোনা মহামারী যদি আরো বৃদ্ধি পেয়ে যায় তবে, হাসপাতালে সেবা দানের যথেষ্ট ঘাটতি দেখা দিতে পারে। বর্তমানে নার্সদের কর্মক্ষেত্রে ও পারিবারিক জীবনে অনেক সমস্যা দেখা দিয়েছে । তন্মধ্যে অন্যতম প্রধান সমস্যা হলো নার্সদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা । একদিকে কর্মক্ষেত্রের সুরক্ষা বৈষম্যতা, খাদ্য ও পানীয়ের অভাব, যাতায়াত সমস্যা ও বাসস্থানের সমস্যা তীব্র সংকট তৈরি করছে । পক্ষান্তরে নার্সদের উপর অনাকাঙিক্ষত অপশাসন সংশ্লিষ্ট পেশাজীবীদেরকে হতাশার মাঝে ফেলে দিচ্ছে। সর্বোপরি নার্সদের প্রতি অনেক বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে । এমতাবস্থায় আপনার সহৃদয় হস্তক্ষেপ কামনা করছি । আপনার সহযোগীতা ও সুস্থতা কামনা করছি ।

শুভকামনায় : প্রফেসর ডঃ মোঃ আনিসুর রহমান ফরাজী, মানবাধিকার কর্মী ও চেয়ারম্যান, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এন্ড রিসার্চ সেন্টার । বাংলা মটর, ঢাকা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.