জাহাঙ্গীর আলম সেলিমঃ
করোনাভাইরাস পজেটিভ হওয়ার কারণ উল্লেখ করে ময়মনসিংহ শহরের চরপাড়া নয়াপাড়া এলাকা থেকে বের করে দেয়া হয়েছিল ডা. হামিদা আক্তার সেঁওতিকে, সঙ্গে তার স্বামীকেও। কিন্তু দুজনের কেউ করোনা আক্রান্ত নন।
এর আগে ডা. সেঁওতি নিজেই তার ফেসবুক টাইমলাইনে পোস্ট করে করোনা পজেটিভ হওয়ার বিষয়টি জানিয়েছিলেন। তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডা. হামিদা আক্তারের একটি পোস্ট তুলে ধরে অনেকে এই চিকিৎসক দম্পতির সুস্থতা কামনা করছেন, পাশাপাশি ধিক্কার জানাচ্ছেন এলাকাবাসীর অনাঙ্ক্ষিত আচরণের।
সেই ডা. সেঁওতি আবার তার ফেসবুকের টাইমলাইনে তিনি ও তার চিকিৎসক স্বামীর করোনা আক্রান্ত কিনা তা জানতে পাঠানো নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে জানিয়ে আরেটি পোস্ট দিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার সকালে গণভবনে বসে বিভিন্ন জেলার মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিষয়টিতে দুঃখ প্রকাশ করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
