নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দুই অতিরিক্ত সচিবকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সাথে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন এক অতিরিক্ত সচিব পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়ন করা হয়।
বদলি হওয়া দুই কর্মকর্তা হলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উন্নয়ন শাখার অতিরিক্ত সচিব মোঃ হুমায়ুন কবীর (৫৮৫২) এবং একই বিভাগের বিশ্ববিদ্যালয় শাখার অতিরিক্ত সচিব নুরুন আকতার। মোঃ হুমায়ুন কবির এবং নুরুন আকতারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২.০ জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মাহবুবুল হক পাটওয়ারীকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বদলি করা হয়েছে।
এদিকে গত ১০ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের তিন উপসচিবকে স্ট্যান্ড রিলিজ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তারা হলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা. শাম্মী আক্তার (পরিচিতি নম্বর ১৬২২৪) এবং মোছা. রেবেকা সুলতানা (পরিচিতি নম্বর ১৬৬৯১) এবং উপসচিব মো: মাহবুব আলম ( পরিচিত নম্বর১৫৬৯২)।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
