এইমাত্র পাওয়া

নতুন কুঁড়ি স্পোর্টস’ বের করবে আগামীর চ্যাম্পিয়ন, যেভাবে আবেদন

নিজস্ব প্রতিবেদক।।

‘আমরা নতুন, আমরা কুঁড়ি’-ছেলেবেলায় অনেকেই এই গানটি শুনে থাকবেন। বাংলাদেশের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক একটি জাতীয় টেলিভিশন প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’।

অনুষ্ঠানটি মূলত শিশু শিল্পীদের গান, আবৃত্তি, অভিনয়, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক দক্ষতা প্রদর্শনের একটি মাধ্যম হিসেবে পরিচিত। এর মাধ্যমে বহু খ্যাতনামা শিল্পীর শৈশবের প্রতিভা জাতির সামনে উঠে এসেছে।

মাঝে প্রায় ২০ বছর বন্ধ থাকলেও ২০২৫ সাল থেকে আবার ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানটি শুরু হয়েছে। এর মধ্যে নতুন খবর। শুধু সংস্কৃতিতে নয়, দেশব্যাপী খেলাধুলায়ও নতুন প্রতিভা তুলে আনার কার্যক্রম শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নাম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।

তৃণমূল পর্যায় থেকে আগামীর চ্যাম্পিয়ন খুঁজে বের করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই উদ্যোগ গ্রহণ করেছে। এতে অংশ নিতে পারবে ১২ থেকে ১৪ বছর বয়সীরা (২/৫/২০১২ থেকে ২/৫/২০১৪ এর মধ্যে যাদের জন্ম)। রেজিস্ট্রেশনের সময়সীমা ১৩ এপ্রিল থেকে ২৫ এপ্রিল, ২০২৬। অনুষ্ঠান উদ্বোধন হবে ২ মে।

প্রতিভা অন্বেষণের ক্যাটাগরিতে থাকছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, সাঁতার, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স এবং মার্শাল আর্ট (কারাতে, জুডো, উশু, তাইকোয়ানডো)।

এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত প্রতিভারা পাবে দক্ষ কোচের অধীনে উন্নত প্রশিক্ষণ এবং পেশাদার খেলোয়াড় হওয়ার অনন্য সুযোগ!

আবেদন করতে হবে এই লিংকে

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.