নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) নতুন কমিটির অনুমোদন দেন ঐক্যজোটের সমন্বয়ক জাকির হোসেন ও চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
কমিটিতে অধ্যক্ষ মো. জাকির হোসেন আকন্দকে চেয়ারম্যান ও অধ্যক্ষ মো. হারুনুর রশিদ গাজীকে মহাসচিব করা হয়েছে। ১০ সদস্যের এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে ২০২৪ সালের ৭ অক্টোবর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অডিটোরিয়ামের বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দীর্ঘদিন পর এই কমিটি অনুমোদন হলো।
কমিটিতে সহসভাপতি হিসেবে আছেন অধ্যক্ষ মোহাম্মাদ লোকমান হোসেন (সাপান টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ); অধ্যক্ষ সাহাবুদ্দিন সোহাগ (কাশবন বিএম অ্যান্ড পলিটেকনিক ইন্সটিটিউট); অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ (এম এ মাহমুদ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ)।
যুগ্ম মহাসচিব করা হয়েছে ইঞ্জিনিয়ার মো. আলমগীর হোসেন (কমলাপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়); ইঞ্জিনিয়ার মো. সাজেদুল আলমকে (আলী হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়)।
এ ছাড়া কমিটি সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম (কৈচর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ)। সহসাংগঠিনক সম্পাদক করা হয়েছে দুজনকে। তারা হলেন- অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা (পার্বতীপুর কারিগরি ও বাণিজ্যিক কলেজ) ও অধ্যক্ষ আবুল হাসনাত মো. কামরুজ্জামান মুকুল (সিটি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ)।
শিক্ষাবার্তা /এ/ ১৭/০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
