NTRCA কর্তৃপক্ষের প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক।।

নানা সংশয় ও আইনি জটিলতা কাটিয়ে প্রথমবারের মতো শনিবার অনুষ্ঠিত হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা। ঢাকার ৯টি কেন্দ্রে ৪টি পৃথক গ্রুপে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী।

পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লিখিত সময় অনুযায়ী যথাসময়ে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে এনটিআরসিএ কর্তৃপক্ষ।

সময়সূচি অনুযায়ী, ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, ‘খ’ গ্রুপ বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট, ‘গ’ গ্রুপ দুপুর ২টা থেকে ৩টা এবং ‘ঘ’ গ্রুপের পরীক্ষা বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এনটিআরসিএ কার্যালয়ে একটি বিশেষ কন্ট্রোল রুমও স্থাপন করা হয়েছে।

 

এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম জনান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় ৭ হাজার ৯০৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১১২টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে ৩ হাজার ১৩১টি পদ রয়েছে। শূন্য পদের বিপরীতে পুরুষ ৪৭ হাজার ৩৫১ জন এবং নারী ৫ হাজার ৭১৮ জন আবেদন করেছেন।

শিক্ষাবার্তা /এ/ ১৮/০৪/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.