এইমাত্র পাওয়া

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন তিন উপসচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন তিন উপসচিবকে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরা হলেন, উপসচিব কাজী নূরুল ইসলাম, উপসচিব আবু ছালেহ মো: মুসা জঙ্গী ও উপসচিব মিজ মনিরা হক। এর আগে একই দিন আলাদা তিনটি প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তিন উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি করা হয়। 

মঙ্গলবার (০৮ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তিন উপসচিবকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বদলি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব কাজী নুরুল ইসলাম (পরিচিত নং-১৫৮৭১),বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) আবু ছালেহ মো: মুসা জঙ্গী (পরিচিত নং-১৫৮৭৩) ও রিকল্পনা কমিশনে দায়িত্ব পালনের জন্য পরিকল্পনা বিভাগে সংযুক্ত উপপ্রধান মিজ মনিরা হক (পরিচিত নং-১৬১৮৮) কে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পদায়ন করা হলো। 

আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এই তিন কর্মকর্তাকে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ১৫ জুলাই দুপুর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.