এইমাত্র পাওয়া

কারিগরি শিক্ষা বাঁচাতে আইডিইবি’র সহযোগিতা চাই : আলমগীর হোসেন

নিজস্ব প্রতিবেদক।।

গতকাল শনিবার রাত ৮ টায় আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাথে ভোকেশনাল শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রকৌশলী মোঃ কবীর হোসেন বলেন কারিগরি শিক্ষার মান উন্নয়নের জন্য বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতিকে আরো শক্তিশালী হতে হবে।

তিনি আইডিইবির উদ্যোগে শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অঙ্গীকার ব্যাক্ত করেন।  সদস্য সচিব কাজী সাখাওয়াত হোসেন বলেন আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন সার্ভিস এসোসিয়েশনের জন্য কাজ করে যাচ্ছি, আমরা ফ্যাসিবাদীদের কাছে থেকে আইডিইবিকে মুক্ত করেছি এখন আপনাদের অধিকার ফিরিয়ে দিতে চাই , সেই জন্য এক সাথে কাজ করতে হবে।

বাংলাদেশের ভোকেশনাল শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য আইডিইবি অন্তবর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে ভূমিকা রাখতে হবে। এই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে । এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে একই সিলেবাসে শিক্ষার্থীদের পাঠদান করা হলেও সরকারিভাবে কোন সহযোগিতা করেন না।

তিনি বলেন, বেসরকারি প্রতিষ্ঠানে  পর্যাপ্ত ল্যাব, ওয়ার্কশপ ও আধুনিক যন্ত্রপাতি নেই। পুরোনো ও অকেজো মেশিনে হাতে-কলমে প্রশিক্ষণ কার্যকর হয় না।অনেক প্রতিষ্ঠানে পর্যাপ্ত প্রশিক্ষক নেই, আবার যারা আছেন তাদের অনেকেই যথাযথ প্রশিক্ষিত নন।শিল্প খাতের বাস্তব অভিজ্ঞতা আছে এমন প্রশিক্ষক পাওয়া দুর্লভ।সামাজিকভাবে কারিগরি শিক্ষা এখনো দ্বিতীয় শ্রেণির শিক্ষা হিসেবে বিবেচিত। শিল্প খাতে যেসব দক্ষতা প্রয়োজন, তা অনেক সময় পাঠ্যসূচিতে নেই।

আধুনিক প্রযুক্তি ভিত্তিক ট্রেনিং না থাকায় শিক্ষার্থীরা চাকরির বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। কারিগরি ডিগ্রি থাকলেও অনেক সময় উপযুক্ত চাকরি মেলে না। শিল্পক্ষেত্র ও কারিগরি শিক্ষার মধ্যে সংযোগ দুর্বল। নিয়োগ, প্রশিক্ষণ ও প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার অভাব রয়েছে।

অনেক প্রতিষ্ঠান শুধু নামমাত্র কার্যক্রম চালায়। শিক্ষকদের প্রশিক্ষণ নাই, ব্যবহারিক কাঁচামাল নাই, কিভাবে কারিগরি শিক্ষার মানোন্নয়ন হবে। এই সকল দাবি বাস্তবায়নে আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহযোগিতা কামনা করেন।

শিক্ষাবার্তা /এ/০৬/০৭/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading