এইমাত্র পাওয়া

হোমনায় কারিগরি শাখায় “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” নির্বাচিত মো. নজরুল ইসলাম

মোঃ আবুল কালাম আজাদ:

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে কুমিল্লার হোমনা উপজেলায় কারিগরি শাখায় “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” হিসেবে নির্বাচিত হয়েছেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর মো. নজরুল ইসলাম।

তিনি সৃজনশীল ও আধুনিক শিক্ষণ পদ্ধতি ব্যবহার, ডিজিটাল কনটেন্ট তৈরি এবং অনলাইন ক্লাস পরিচালনায় বিশেষ দক্ষতা অর্জন করেছেন।

করোনা মহামারির সময় অনলাইন স্কুলে ক্লাস নিয়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

কারিগরি শাখার জেনারেল মেকানিক্যাল ট্রেডের শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা প্রদানে তিনি নিরলসভাবে কাজ করছেন।

গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় মো. নজরুল ইসলাম সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.