নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত সরকারি প্রতিষ্ঠানগুলোয় ডিপ্লোমা কোর্সের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম পর্বের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।
এসব কোর্সের মধ্যে কারিগরি বোর্ডের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি, ডিপ্লোমা-ইন-ফিশারিজ ও ডিপ্লোমা-ইন-লাইভস্টক রয়েছে।
সম্প্রতি কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) আনোয়ারুল কবীরের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
যে পদ্ধতিতে শিক্ষার্থী নির্বাচন
ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষার জিপিএ, ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর আবেদন ফরমে দেওয়া পছন্দক্রম এবং কোটা অনুসরণে (প্রযোজ্য ক্ষেত্রে) প্রথম পর্বে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে টেকনোলজি ও প্রতিষ্ঠান নির্বাচন করা হবে।
ভর্তি পরীক্ষার নম্বর ও সিলেবাস
কোন কোন বিষয়ে ভর্তি পরীক্ষা হবে ও নম্বর কত তা বিস্তারিত দেওয়া হলো—বাংলা ১০, ইংরেজি ১০, গণিত ২০, বিজ্ঞান (পদার্থ ও রসায়ন) ২০, বুদ্ধিমত্তার পরীক্ষা (অ্যাপটিচ্যুড টেস্ট) ১০ নম্বরসহ মোট ৭০ নম্বর। এসএসসি পরীক্ষার জিপিএতে ৩০ নম্বরসহ সর্বমোট ১০০ নম্বর। এসএসসি বা সমমানের সিলেবাস থেকেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দরকারি তথ্য
২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ডিপ্লোমা পর্যায়ে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে শুধু এসএসসি বা সমমান পরীক্ষার জিপিএর ওপর ভিত্তি করে শিক্ষার্থী নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে না।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
