নিজস্ব প্রতিবেদক।।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পরিস্থিতি ভালোভাবে এগোচ্ছে এবং যুদ্ধ ‘খুব দ্রুতই শেষ হওয়া উচিত’।
লাস ভেগাসে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির কথা তুলে ধরেন।
তার দাবি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক সক্ষমতা তাদের রয়েছে।
এর আগে ট্রাম্প ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা সরাসরি আলোচনা শিগগিরই হতে পারে। তিনি বলেন, এই আলোচনা ‘সম্ভবত আগামী সপ্তাহান্তে’ হতে পারে।
তার আগে ট্রাম্প ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা দেন।
এদিকে ইরান অভিযোগ করেছে, যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে।
শিক্ষাবার্তা /এ/ ১৭/০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
