এইমাত্র পাওয়া

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতকে ভর্তির আবেদন শেষ ৩০ জুন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন বরেন্দ্র ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেসে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি অনার্সে চারটি বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের ৩০ জুন দিবাগত রাত ১২টার মধ্যে আবেদন করতে হবে।

যে চারটি বিভাগে বিএসসি অনার্সে ভর্তি করা হবে, সেগুলো হলো মাইক্রোবায়োলজি, ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স, অ্যাগ্রিকালচার ও ফিশারিজ।

ভর্তির যোগ্যতা

ক. ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রার্থীর পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে।

খ. এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ কমপক্ষে জিপিএ–৩.০০সহ সর্বমোট জিপিএ–৬.৫০ থাকতে হবে।

গ. ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ফিশারিজ, ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স, হেলথ (আইএইচটি ম্যাটস) এবং নার্সিং থেকে ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

ভর্তির আবেদন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অথবা ইনস্টিটিউটের ওয়েবসাইটে আবেদন ফরম ও নির্দেশিকা পাওয়া যাবে। আবেদন অনলাইনে বা হার্ড কপি হিসেবে জমা দেওয়া যাবে।

আবেদন ফি

ভর্তির আবেদন ফি বাবদ ৩৩০ টাকা ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের (নম্বর ০১৭৫২৬০৮৭১৮) মাধ্যমে পরিশোধ করতে হবে। ভর্তির আবেদন ফরমে আবেদন ফি পরিশোধের Transaction ID অবশ্যই উল্লেখ করতে হবে।

ফলাফল ও ভর্তি প্রক্রিয়া

আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকা আগামী ১ জুলাই প্রতিষ্ঠানের ওয়েবসাইট, নোটিশ বোর্ড ও আবেদনকারীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে। ভর্তির তথ্যের জন্য যোগাযোগ: বরেন্দ্র ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস, একডালা, নাটোর-৬৪০০। বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট ভিজিট করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২৫, রাত ১২টা পর্যন্ত।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading