খুলনাঃ খুলনায় বিদ্যালয়ে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন দিলীপ কুমার সরকার নামে এক প্রধান শিক্ষক।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতি সরদারপাড়া জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। দিলীপ কুমার তেলিগাতি হাইস্কুলের প্রধান শিক্ষক।
স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধে কয়েকদিন ধরে সন্ত্রাসীরা প্রধান শিক্ষক দিলীপ কুমারের কাছে চাঁদা দাবি করছিল। তবে চাঁদা দিতে অস্বীকৃতি জানান তিনি।
বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে হেঁটে বিদ্যালয়ে যাচ্ছিলেন দিলীপ কুমার। পথে একটি মোটরসাইকেলযোগে দুজন ব্যক্তি এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। একটি গুলি তার বাম পায়ের হাঁটুর ওপরে বিদ্ধ হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে প্রধান শিক্ষককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, জমিজমা এবং চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে তাকে গুলি করা হয়েছে বলে জেনেছি। তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
