নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ছাতিনামারি কারিগরি ও বাণিজ্যিক কলেজ অ্যান্ড ভোকেশনাল স্কুল সরকারিকরণে ২০১৭ খ্রিস্টাব্দের ১৯ জুলাই দেওয়া হাইকোর্টের রায় বাস্তবায়ন না হওয়া আদালত অবমাননার রুল জারি করা হলেও কোন জবাব প্রদান করেনি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব।
হাইকোর্টের রায় বাস্তবায়নে ২০১৯ সালে কনটেম্পট পিটিশন নং-১৮৯/২০১৯ দায়ের করা হলে কনটেম্পট পিটিশনের আদেশ দেয় আদালত এবং তা বাস্তবায়ন করতে বলা হয়। এই আদেশ বাস্তবায়ন না হওয়ায় পুনরায় কনটেম্পট পিটিশন নং পিটিশন নং-২৬/২০২২ দায়ের করা হলে তার ৪ সপ্তাহের মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবকে জবাব প্রদান করতে বলা হয় ৬ মার্চ ২০২২ খ্রিস্টাব্দে। তবে হাইকোর্টের রায় বাস্তবায়ন এবং দুই দুইটি কনটেম্পট পিটিশনের কোন জবাব প্রদান না করে আদালত অববামনা করে কারিগরি ও মাদ্রাসা বিভাগ।
জানা গেছে, ২০১৫ খ্রিস্টাব্দের ১৪ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারিকরণের নিমিত্তে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর ছাতিনামারি কারিগরি ও বাণিজ্যিক কলেজ অ্যান্ড ভোকেশনাল স্কুল সরকারিকরণ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারিকরণের নিমি প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় হাইকোর্টে রিটপিটিশন দায়ের করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জয়নাল আবেদীন। রিটের প্রেক্ষিতে প্রয়োজনীয় শুনানি শেষে রায় দেয় হাইকোর্ট। হাইকোর্টের রায়ে ছাতিনামারি কারিগরি ও বাণিজ্যিক কলেজ অ্যান্ড ভোকেশনাল স্কুল সরকারিকরণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়। রায় হয় ২০১৭ খ্রিস্টাব্দের ১৯ জুলাই এবং রায়ের সার্টিফাইড কপি প্রকাশ হয় ২০১৮ সালের ৫ নভেম্বর।
পিটিশনারের আবেদনের আলোকে পরবর্তী কার্যক্রম গ্রহণের নিমিত্ত কনটেম্পট পিটিশন নং-১৮৯/২০১৯ (রিট পিটিশন নং-১২৩৫৩/২০১৬ হতে উদ্ধৃত) মামলার রায়ের কপি এবং কনটেম্পট পিটিশন নং-৩৫৬/২০১৮ (রিট পিটিশন নং-৮৫২৭/২০১৭ মামলা হতে উদ্ভুত) মামলাটির প্রত্যাহার আদেশসহ আনুষাঙ্গিক কাগজপত্রাদি ইউ.ও নোটের মাধ্যমে গত ০৭/১০/২০২১খ্রি. তারিখে ৫৭.০০.০০০০.০৮৬.০৪.৪২৭.১৬.৩৭৩ নং স্মারকমূলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি-৪ শাখায় (জাতীয়করণ সংক্রান্ত কার্যক্রম বিভাগের কারিগরি-৪ শাখা হতে সম্পন্ন করা হয়ে থাকে বিধায়) প্রেরণ করা হয়েছিল।
কনটেস্পট পিটিশন নং-১৮৯/২০১১ (রিট পিটিশন নং-১২৩৫৩/২০১৬ হতে উদ্ভূত) মামলার গত ০২/০৯/২০২১ খ্রি. তারিখের রায় / আদেশ বাস্তবায়ন না হওয়ায় পিটিশনার কর্তৃক পুনরায় কনটেম্পট পিটিশন নং-২৬/২০২২(কনটেম্পট পিটিশন নং- ১৮৯/২০১৯ মূল রিট পিটিশন নং-১২৩৫৩/২০১৬ হতে উদ্ভূত) মামলা দায়ের করা হয় । উল্লেখ্য- কনটেম্পট পিটিশন নং-২৬/২০২২ (কনটেস্পট পিটিশন নং-১৮৯/২০১৯ মূল রিট পিটিশন নং-১২৩৫৩/২০১৬ হতে উদ্ভুত) মামলায় সংশ্লিষ্ট আদালতে সরকার পক্ষে জবাব দাখিলের জন্য গত ০৭/১০/২০২১ খ্রি. তারিখে ৫৭.০০.০০০০.০৮৬.০৮.৮২৭.১৬.৩৭৩ নম্বর স্মারকমূলে প্রেরিত ইউ.ও নোটের উপর গৃহিত ব্যবস্থার হালনাগাদ তথ্যাদি আইন শাখাকে জানানো জন্য কারিগরি অনুবিভাগ – কে ০৩/০২/২০২২ তারিখে ১০ নম্বর স্মারকে পুনরায় পত্র ইউ.ও নোট প্রেরণ করা হয়। চার সপ্তাহের মধ্যে এর জবাব দেওয়ার কথা বলা হলেও সেই জবাব দেয়নি কারিগরি শিক্ষা বিভাগ।
উল্লেখ্য, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের কথা চিন্তা করে এবং উক্ত এলাকার একমাত্র ছাতিনামারী কারিগরি ও বাণিজ্যিক কলেজ এন্ড ভোকেশনাল স্কুলকে জাতীয়করণ করে কারিগরি শিক্ষার বিস্তারের সুযোগ দেওয়ার জন্য পূর্বের আদালতের নির্দেশ যথাযথ মেনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান সুন্দরগঞ্জের সচেতন নাগরিক সমাজ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
