জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান ফার্মেসি বিভাগে এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে নিয়োগ পেয়েছেন।
সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান সই করা অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, নিয়োগপ্রাপ্তরা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনের জন্য তারা নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
এরআগে ফার্মেসি বিভাগে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল হক এবং কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল