নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পিয়েছেন বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। ড. মোহাম্মদ জয়নাল আবেদীন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক।
সোমবার শিক্ষা মন্ত্রণালযয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যলয় শাখার উপসচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর আইন, ২০০৩ এর ১০ (১) ধারা অনুযায়ী ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন-কে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর এর ভাইস-চ্যান্সেলর পদে তাঁর যোগদানের তারিখ থেকে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো:
- ভাইস-চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ ০৪(চার) বছর হবে;
- ভাইস-চ্যান্সেলর পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন; তিনি বিধি অনুযায়ী ভাইস-চ্যান্সেলর পদের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন;
- তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন; এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ করতে পারবেন। সার্বক্ষণিকভাবে নিয়োগ বাতিল
- জনস্বার্থে এ আদেশ জারি করা হলো

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
