এইমাত্র পাওয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক লুৎফর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি পদে নিয়োগ পেয়েছেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানব বিভাগের অধ্যাপক মোঃ লুৎফর রহমান।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ শাহীনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১৩ (১) ধারা অনুসারে অধ্যাপক মোঃ লুৎফর রহমান, পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো:

  • প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে।
  • উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন;
  • তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান;
  •  তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন; এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.