উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি জিন্নাত আরা নাজনীন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক।

বুধবার (৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

নিয়োগের শর্তে বলা হয়েছে, প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে। প্রো-ভাইস চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী প্রো-ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.