নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ গাজীপুরের কাপাসিয়ার নামিলা আনছারিয়া ফাজিল ডিগ্রি মাদরাসায় ভুয়া নিবন্ধনধারী চার শিক্ষককে নিয়োগের অভিযোগ উঠেছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা পড়ে। অধিদপ্তর অভিযোগ তদন্তে চার শিক্ষককে তলব করেছে।
চার শিক্ষক হলেন—রাহানা খাতুন, মোহাম্মদ তাইজউদ্দিন, মে. আলমগীর হোসেন, মোহাম্মদ এমদাদুল হক।
মঙ্গলবার (৬ মার্চ) মাদরাসা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) ও এমপিও বাছাই এবং অনুমোদন কমিটির সদস্যসচিব মো. লুৎফর রহমানের সই করা চিঠিতে তাদের তলব করা হয়।
চিঠিতে বলা হয়, নামিলা আনছারিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় চার শিক্ষকের নিবন্ধন সনদ ভুয়া বলে অভিযোগ রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা প্রয়োজন। এমতাবস্থায় এনটিআরসিএর মূল সনদ, চূড়ান্ত সুপারিশপত্র, নিয়োগ, যোগদান, পত্রিকার মূল কপি, ব্যানবেইস তালিকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১০ মার্চ তারিখে মাদরাসা অধিদপ্তরে সশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
