নিজস্ব প্রতিবেদক।।
মাদরাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল (২০২৬) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ৪ মে এর পর থেকে থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।
সোমবার (৪ মে) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (মাদরাসা) শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের (বেতন-ভাতার সরকারি অংশের) ৪টি চেক বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ২ এপ্রিল হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ৪ মে এর পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
শিক্ষাবার্তা /এ/ ০৪/০৫/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
